সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি কামরুজ্জামান, সম্পাদক নুরুল করিম আরমান রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা “কালকিনি সাংবাদিক ইউনিয়ন” এর আত্মপ্রকাশ গুইমারায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহের প্রশিক্ষণ সমাপ্ত নবীনগরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর আহত ৩ ৪০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন লাবন, পেছনে আসিফ হাসান সাগরের ‘Holistic 369 Formula’ মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ১৩০ জন পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

সহকারী এটর্নী জেনারেল হলেন বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

পরিশ্রম আর চেষ্টা থাকলে সফলতা আসবেই। চলার পথে প্রতিকূলতা আসবে এটাই স্বাভাবিক, কিন্তু এই প্রতিকূলতা ডিঙ্গিয়ে যারা এগিয়ে যেতে পারে জীবনেই তারাই সফল। চলার পথে এমনি সব প্রতিকূলতা পেরিয়ে এক অনন্য অর্জনের নজির গড়েছেন বরিশালের বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন জীবনী।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার কার্যনির্বাহী সদস্য আসমা হোসেন গত ১৮ মার্চ সহকারী এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন।এরপর গত ৩০ জুলাই পুনরায় তিনি একই পদে নিয়োগ পান। তিনি সুপ্রীম কোর্টের প্রশাসনিক ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী হিসেবেও নিযুক্ত ছিলেন।

বরিশালের বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের ইঞ্জিনিয়ার সোহরাব আলী বেপারী ও হোসনে আরা খানম দম্পতির বড় মেয়ে আসমা হোসেন।

বরিশালের বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের মেয়ে আসমা বেড়ে উঠেছেন গৌরনদী উপজেলার সরিকলে।

তিনি সরিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ হতে ২০০৬ সালে এইচএসসি পাশের পর স্টাম্পফোর্ট ইউনিভার্সিটি হতে এলএলবি এবং সাউথইস্ট ইউনিভার্সিটি হতে এলএলএম সম্পন্ন করেন।

এরপর ২০১৩ সালে বার কাউন্সিল পাশ করে ২০১৭ সাল হতে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন আসমা হোসেন।

তার এই সাফল্যের বিষয়ে আসমা জানান,তিন ভাই বোনের মধ্যে আসমা সবার বড়।তিনিই তার বংশের ভিতরে প্রথম মেয়ে হিসেবে সহকারী এর্টনী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।তিনি তার এই পেশার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করতে চান।পাশাপাশি ভবিষ্যতে রাজনীতি করারও ইচ্ছে রয়েছে তার।

আসমা হোসেনের এমন সাফল্যে খুশি তার পরিবার ও স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews