সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লামা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি কামরুজ্জামান, সম্পাদক নুরুল করিম আরমান রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা “কালকিনি সাংবাদিক ইউনিয়ন” এর আত্মপ্রকাশ গুইমারায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহের প্রশিক্ষণ সমাপ্ত নবীনগরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর আহত ৩ ৪০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন লাবন, পেছনে আসিফ হাসান সাগরের ‘Holistic 369 Formula’ মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ১৩০ জন পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

“কালকিনি সাংবাদিক ইউনিয়ন” এর আত্মপ্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে সাংবাদিকতার প্রত্যয় নিয়ে নতুন সাংবাদিক সংগঠন “কালকিনি সাংবাদিক ইউনিয়ন”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

২৫ আগস্ট (মঙ্গলবার) কালকিনি হাসপাতাল রোডে অবস্থিত কালকিনি মিডিয়া সেন্টারে কালকিনিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি রকিবুজ্জামানকে আহ্বায়ক এবং দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইউমকে সদস্য সচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন— দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মহিউদ্দিন বাবু, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি উজ্জল চন্দ্র মন্ডল।

সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বার্থে সাংবাদিকতা করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক রকিবুজ্জামান বলেন, “সত্য প্রকাশে, সকলের পাশে”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কালকিনি সাংবাদিক ইউনিয়ন কাজ করবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের পক্ষ না নিয়ে সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ভূমিকা রাখবে।
তিনি জনসাধারণের উদ্দেশে বলেন, “সাংবাদিকদের অর্থ নয়, প্রকৃত তথ্য দিন। সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে জনস্বার্থে সত্য প্রকাশে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে কালকিনি সাংবাদিক ইউনিয়ন এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন,”সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরা, অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের সংবাদ প্রকাশ এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরাই হবে সংগঠনের সদস্যদের অন্যতম প্রধান লক্ষ্য।”

আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এ লক্ষ্যে অতি দ্রুত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। পেশাদার সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে আগ্রহীদের সংগঠনের সদস্য হিসেবে নেয়া হবে।

কালকিনি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশের মধ্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews