সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লামা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি কামরুজ্জামান, সম্পাদক নুরুল করিম আরমান রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা “কালকিনি সাংবাদিক ইউনিয়ন” এর আত্মপ্রকাশ গুইমারায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহের প্রশিক্ষণ সমাপ্ত নবীনগরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর আহত ৩ ৪০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন লাবন, পেছনে আসিফ হাসান সাগরের ‘Holistic 369 Formula’ মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ১৩০ জন পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

নবীনগরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

শ্যামল বর্মন শিমুল নিজস্ব প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে পৌর এলাকার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই রথযাত্রার উদ্বোধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াল বসাক। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করে আসছে। রথযাত্রার এই উৎসব সবার মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।” তিনি উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান। তিনি রথযাত্রা কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নবীনগর মানুষের পানের উৎসব এই রথযাত্রা আমরা নবীনগরে একটি সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গঠনে ঐক্যবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় উৎসবে আমাদের সহযোগিতা ও সম্প্রীতি সবসময় বজায় থাকবে।”
রথযাত্রা উপলক্ষে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ সুসজ্জিত রথে বসিয়ে ভক্তরা রশির টানে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উলুধ্বনি, শঙ্খনাদ আর হরিনাম সংকীর্তনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রথযাত্রা সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews