সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লামা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি কামরুজ্জামান, সম্পাদক নুরুল করিম আরমান রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা “কালকিনি সাংবাদিক ইউনিয়ন” এর আত্মপ্রকাশ গুইমারায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহের প্রশিক্ষণ সমাপ্ত নবীনগরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর আহত ৩ ৪০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন লাবন, পেছনে আসিফ হাসান সাগরের ‘Holistic 369 Formula’ মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ১৩০ জন পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্র ও শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) সকালে ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের লোগাং জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।

বিতরণ করা সামগ্রীর মধ্যে মধ্যনগর দাখিল মাদ্রাসা ও মোল্লাপাড়া এতিমখানায় পড়ার টেবিল, চেয়ার ও বুকশেলফ প্রদান করা হয়। এছাড়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং তেতুলটিলা জামে মসজিদে একটি অ্যাম্প্লিফায়ার দেওয়া হয়।

এ সময় লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “পার্বত্য অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বিতরণ করা সামগ্রী শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং ধর্মীয় সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা মনে করেন, বিজিবির এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে বাহিনীটির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews