সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লামা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি কামরুজ্জামান, সম্পাদক নুরুল করিম আরমান রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, সিন্দুকছড়ি জোনের বিশেষ সহায়তা পরিকল্পনা “কালকিনি সাংবাদিক ইউনিয়ন” এর আত্মপ্রকাশ গুইমারায় গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় দুই সপ্তাহের প্রশিক্ষণ সমাপ্ত নবীনগরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর আহত ৩ ৪০ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন লাবন, পেছনে আসিফ হাসান সাগরের ‘Holistic 369 Formula’ মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ: পেনাল্টিতে গুইমারাকে হারিয়ে জয়ী মানিকছড়ি মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ১৩০ জন পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

আল্লাহ, রাসুল (সাঃ) ও কেবলা’র প্রতি যাদের বিশ্বাস আছে তারা সবাই মুসলিম উম্মাহ্ – ইরান বাংলাদেশ বক্তারা

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক আল্লাহ, রাসুল মোহাম্মদ (সাঃ) ও কেবলাকে যারা বিশ্বাস করেন মনেপ্রাণে ধারণ করেন আমরা সবাই ভাই ভাই ও মুসলিম উম্মাহ্। আকিদা ও মতাদর্শে ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম উম্মাহ্ হিসেবে আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে মাথা নত করি, রাসুল মোহাম্মদ (সাঃ) কে ধারণ করি সামনে কেবলাকে রেখে সিজদাহ্ দেই তাহলে আমরা এতো বিভক্ত কেন বলে বক্তব্য রাখেন – ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী,
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী মৌলায়ী অরনি, ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারীর শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী, চট্টগ্রাম ইমামবাড়ার ইমাম মাওলানা আমজাদ হোসাইন।
বক্তারা আরও বলেন পৃথিবীতে ৫৭টি মুসলিম দেশ আছে কিন্তু আকিদা নিয়ে টানাটানি করছি বলে আজ ইয়াহুদী খৃস্টান দেশগুলো সুযোগ নিয়ে মুসলিম দেশ গুলোকে বিভক্ত করে ফেলছে, এবং ইসরায়েল আমেরিকা মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করছে। যেভাবে ইরান ইসরায়েল আমেরিকাকে যুদ্ধের মাঠে সঠিক জবাব দিয়েছে বিজয় ছিনিয়ে নিয়েছে ঠিক তদরুপ সকল মুসলিম দেশগুলো ঐক্য হতে হবে। বাংলাদেশ যেভাবে ইরানকে সমর্থন দিয়েছে পাশে থেকে উৎস দিয়েছে আমরাও বাংলাদেশের প্রতি সম্মান জানাই। দীর্ঘদিনের সম্পর্ক ইরান বাংলাদেশ সেটা আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে। আকিদাগত বিষয় নিয়ে আমাদের মধ্যে যেনো কোনো মতানৈক্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরস্পরের মধ্যে আমরা সকলে ঐক্য হয়ে মুসলিম উম্মাহ্’র জন্য কাজ করে যাবো। ইরানের ফার্সি ভাষা এটা সাংস্কৃতিক ভাষা এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে অনেকটাই মেলবন্ধন আছে। আমরা সেটাও সুসম্পর্ক গড়ে তুলতে দুই দেশের মধ্যে শিক্ষাদিক্ষা প্রসারিত করতে চাই।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ইরান দূতাবাসের কালচারাল সেন্টারে ৪ সদস্যের দল আসে চট্টগ্রাম দিনব্যাপী সফরে। সকাল ৯ টায় প্রথম অনুষ্ঠানে মিলিত হয় চট্টগ্রাম লালখান বাজার জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদরাসায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক মুফ্তী মুহম্মাদ ইজহারুল ইসলাম চৌধুরী, মাদরাসার পক্ষে বক্তব্য রাখেন মুফতী আবু সাফওয়ান, মুফতি নুরুল হক বুখারী, মাওলানা আজিজুল হক, মাওলানা আবু সালেহ। বেলা ১১ টায় দ্বিতীয় অনুষ্ঠান চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়, এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা অধ্যক্ষ মুফতী শেখ আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লা। দুপুর ১টায় জোহরের নামাজের পর তৃতীয় অনুষ্ঠান হাটহাজারী আল -জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময় হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews